মাত্র তিনশো টাকা দিতে না পারায়, বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু, বারাসতের বেসরকারি হাসপাতালে ভাঙ্গচুর

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ জুন: মাত্র তিনশো টাকা দিতে না পারায় বিনা চিকিৎসায় মৃত্যু হল এক মাসের শিশুর। আর এই অভিযোগে বেসরকারি হাসপাতালে ভাঙ্গচুর চালালো মৃত শিশুর পরিজনেরা। সোমবার‌ উত্তর ২৪ পরগনার বারাসত নবপল্লী এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, মঙ্গলবার এলাকার একটি বেসরকারি হাসপাতালে এক মাস বয়সের একটি অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। শিশুর বাবার অভিযোগ, সেই সময় তাদের কাছে নগদ টাকা না থাকায় তারা টাকার ব্যবস্থা করতে যান। কিন্তু টাকা না দেওয়া পর্যন্ত শিশুর কোনও চিকিৎসাই করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

আর এর ফলে একপ্রকার বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়, এই অভিযোগ তুলে এদিন ওই হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙ্গচুর চালায় মৃত শিশুর পরিজনেরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *