রায়গঞ্জ স্টেশনে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর হার ছিনতাই, গণপিটুনি দুষ্কৃতিকে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ জুন: চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেল স্টেশনের কাছে।

জানা গিয়েছে, এদিন কালিয়াগঞ্জ থেকে লোকাল ট্রেনে করে রায়গঞ্জে আসছিলেন দুই মহিলা। ট্রেন রায়গঞ্জ স্টেশনে ঢোকার আগেই চলন্ত ট্রেন থেকে হার ছিনতাই করে নেমে পড়ে এক দুষ্কৃতি। সাহসিকতার পরিচয় দিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে দুষ্কৃতিকে ধাওয়া করে ঐ মহিলা। এরপরেই ঐ দুষ্কৃতিকে ধরে ফেলে স্থানীয় মানুষজন। শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ও জিআরপি এসে ঐ দুষ্কৃতিকে আটক করে নিয়ে যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। গোটা ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *