বন্যা কবলিত ঘাটালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: রবিবার বন্যা কবলিত ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর ১ ব্লকের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের কিসমত নাড়াজোল, রায়কুন্ডু, আমডাঙ্গা এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

গত মাসে বন্যার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে বন্যা পরিদর্শনে এসে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রের সঙ্গে যোগাযোগের জন্য একটি কমিটি গড়ে দিয়েছিলেন। সম্প্রতি সেচ মন্ত্রী সৌমেন মহাপত্রের নেতৃত্বে সেই কমিটির সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করার কথা বলে এসেছিলেন। মনে করা হচ্ছে সেকারণেই আজ কেন্দ্রীয় একটি দল ঘাটাল মহকুমা পরিদর্শনে আসে। যদিও সংবাদ মাধ্যমের সামনে প্রতিনিধি দলের সদস্যরা এদিন কিছু বলতে চাননি।

ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন,  কেন্দ্রীয় দলটি বন্যা পরিদর্শনে নাকি ঘাটাল মাস্টার প্ল্যান খতিয়ে দেখতে এসেছেন তা পরিষ্কার নয়। বিষয়টি ওনারাই বলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *