Modi, BJP, মহিলাদের সংরক্ষণে সব বাধা দূর করতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার, ভিডিও বার্তা মোদীর

আমাদের ভারত,২৮ নভেম্বর: নারীদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলের নয়া খসড়া অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সোমবার থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন। এই বিশেষ অধিবেশনে এই বিল আনা হবে। তার আগেই প্রধানমন্ত্রী দিয়েছেন বিশেষ বার্তা।

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী, সেই ভিডিওতে মোদী জানিয়েছেন সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, মহিলাদের অধিকার নিশ্চিত করার পথে যে সমস্ত বাধা রয়েছে তা দূর করতে উদ্যোগী হবে সরকার। ভিডিও বার্তায় মোদী বলেছেন, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিষয় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কয়েক দশক ধরে লড়াই চলছে। আমিও তাদের মধ্যে একজন যারা এই লড়াইয়ে সামিল হয়েছেন।

তিনি আরো বলেন, আমরা আমাদের নারী শক্তিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। সেই প্রতিশ্রুতি পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধই রয়েছি। মহিলাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার পথে সমস্ত বাধা দূর করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার পাশাপাশি আসন পুনর্বিন্যাস বিল নিয়েও নতুন করে উদ্যোগী হতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রীর আশ্বাস, মহিলাদের সংরক্ষণের পথে সমস্ত বাধা দূর করতে বদ্ধপরিকর তার সরকার। ২০২৩ সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইনকে আসন পুনর্ববিন্যাস বিলের সঙ্গে যুক্ত করেছে কেন্দ্র। সরকারি পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নির্বাচনী কেন্দ্র গুলির সীমানা পুননির্ধারণের পর যে বর্ধিত সংসদ গঠিত হবে সেখানে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

তবে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে আসন পুনর্বিন্যাসকে যুক্ত করার বিরোধিতা করছেন বিরোধীরা। গত এপ্রিল মাসে আসন পুনরবিন্যাস সংক্রান্ত বিলের বিরোধিতা করে তাকে আটকে দিয়েছিল বিরোধী শিবির। তাদের দাবি, লোকসভার বর্তমানে ৫৪৫টি আসনের মধ্যে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা হোক। আসন পুনর্বিন্যাসের সঙ্গে মহিলার সংরক্ষণকে যুক্ত করার প্রয়োজন নেই বলে দাবি তাদের। মহিলা সংরক্ষণের পথে সমস্ত বাধা দূর করার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন এই প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর। মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে তার সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন ঘিরে জাতীয় রাজনীতিতে তৎপরতা তুঙ্গে। আসন পুনর্ববিন্যাস বিল নিয়ে আলোচনার জন্য এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। নতুন করে বিল আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আশাবাদী কেন্দ্র। শরদ পাওয়ারের এনসিপি এবং ডিএমকে নতুন প্রস্তাবিত বিলকে সমর্থনের কথা জানিয়েছে।

উল্লেখযোগ্য ভাবে গত এপ্রিল মাসেই দুই দলই বিলের বিরোধিতা করেছিল। নতুন প্রস্তাবে সমস্ত রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। লোকসভার অধিবেশন বসবে ৩০ নভেম্বর এবং রাজ্যসভার অধিবেশন শুরু হবে ২রা ডিসেম্বর। সরকারি কাজে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন না হলে ৩ ডিসেম্বর এই অধিবেশন শেষ হওয়ার কথা।

কেন্দ্র সরকার সোমবার লোকসভায় নতুন একটি সংবিধান সংশোধনী পেশ করতে চলেছে, ওই বিলের মাধ্যমে মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করতে চায় কেন্দ্র, সেই লক্ষ্যে লোকসভায় প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আসন সংখ্যা এবং রাজ্য বিধানসভা গুলির সদস্য সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে ২০৫১ সাল পর্যন্ত সংশোধিত আসন সংখ্যা নির্বাচনী কেন্দ্রের সীমানা অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *