BJP, Question leaks, প্রশ্ন ফাঁসে কড়া আইন আনছে কেন্দ্র, শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচরা

আমাদের ভারত, ২৪ জুলাই: নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। এছাড়াও তাদের আরো দুই দাবি যে, তারা কেন্দ্রের সঙ্গে হওয়া বৈঠকে জানিয়েছেন। অন্যদিকে প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন আনছে কেন্দ্র বলেও জানাগেছে।

ছাত্রদের প্রবল আন্দোলনের মুখে পড়ে প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন আনছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। প্রশ্ন ফাঁসকে সংগঠিত অপরাধ হিসেবে চিহ্নিত করে নতুন বিল আনা হচ্ছে। এই আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে দশ বছরের জেল সঙ্গে দশ কোটি টাকা জরিমানার সংস্থান রয়েছে। ফার্স্ট ট্র্যাক কোর্টে তিন মাসের মধ্যে শেষ করতে হবে শুনানি। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কড়া বিল আগামী সপ্তাহে পেশের সম্ভাবনা রয়েছে।

আজ নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আন্দোলনকারী ও কেন্দ্রের বৈঠক হয়। শুক্রবার কেন্দ্রের সঙ্গে দু’ ঘন্টা বৈঠক করে ককরোচ জনতা পার্টি। শিক্ষা মন্ত্রীর পদত্যাগ সহ তিন দফা দাবি রয়েছে আন্দোলনকারীদের।

কেন্দ্রের সামনে তিনটি দাবি পেশ করে সিজেপি। প্রথম দাবি ছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দ্বিতীয় দাবি ছিল, আত্মঘাতী পড়ুয়াদের এক কোটি টাকা ক্ষতিপূরণ। তৃতীয় দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে সমস্ত এফআইআর প্রত্যাহার।

বৈঠকের শেষে বিজেপির তরফে জানানো হয়েছে, দ্বিতীয় ও তৃতীয় দাবির প্রতি কেন্দ্রের মনোভাব ইতিবাচক। শিক্ষা মন্ত্রীর পদত্যাগের বিষয়টিতে সময় চেয়েছে কেন্দ্র বলে দাবি তাদের। শনিবার ফের বৈঠক হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টিতে সিদ্ধান্তের জন্য সময় চেয়েছে কেন্দ্র বলে জানান সিজেপির প্রতিনিধিরা।

এদিকে প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলন রাজধানী ছাড়িয়ে দেশের অন্যান্য রাজ্যেও ছড়িয়েছে। কলকাতা, কেরল, রাজস্থান, মহারাষ্ট্র মধ্যপ্রদেশ, বিহারেও প্রতিবাদ মিছিল হয়েছে। দিল্লির প্রায় ১৭টি মেট্রো স্টেশন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *