আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৫ নভেম্বর: শিশু দিবসে সামাজিক দূরত্ব বজায় রেখে যোগ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিশুদের উৎসাহিত করল “ইছাপুর যোগশ্রী” যোগ প্রশিক্ষণ কেন্দ্র। যোগ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রত্যেক শিশুকে মেডেল পরিয়ে উৎসাহিত করা হল সংস্থার পক্ষ থেকে।
শিশু দিবসের দিন ইছাপুর যোগশ্রী যোগ শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে ঘরোয়া যোগ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিশু দিবসের এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঘরোয়া এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশুরা যোগাভ্যাস করে দেখায়। না কোন প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারি নয়, শিশু দিবসের দিন যোগাভ্যাস কর্মশালায় অংশ নেওয়া প্রত্যেক শিশুকে মেডেল দিয়ে উৎসাহিত করা হয়েছে ইছাপুর যোগশ্রী যোগ শিক্ষা সংস্থার পক্ষ থেকে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে যোগাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা আবহে ঘর বন্দী শিশুরা পড়াশোনার পাশাপাশি যাতে নিজেদের শারীরিক বিকাশ যথাযথ ভাবে ঘটাতে পারে সেই কারনে আন্তর্জাতিক শিশু দিবসের দিন এই যোগ শিবিরের আয়োজন করেছিল “ইছাপুর যোগশ্রী” যোগ শিক্ষা কেন্দ্র।


