আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ মার্চ: কলকাতার এক ব্যবসায়ীকে খুন করে গলায় ফাঁস দিয়ে
ঝুলিয়ে রাখার অভিযোগ
উঠল তৃণমূল চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে।মৃত ওই ব্যবসায়ীর পিয়ারলেস গোপাল নামে
পরিচিত। কলকাতার পিয়ারলেস
হাসপাতাল চত্বরের বাসিন্দা। কলকাতায় বিদেশী মূদ্রা
কাউন্টার আছে তার। বুধবার সন্ধ্যেয় অবরোধের
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার
দোগাছিয়া এলাকার যশোর রোডে।
স্থানীয় সূত্রের খবর, এদিন দোগাছিয়া একালায়
আইসক্রিম কারখানার মালিক বনগাঁ পৌরসভার
প্রশাসক শঙ্কর আঢ্যের ভাই
মলয় আঢ্যের। সেই আইসক্রিম কারখানার
মধ্যে থেকে একটি ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ পুলিশ কাউকে কিছু না
জানিয়ে গোপনে বনগাঁ হাসপাতালে দেহ পাঠিয়ে
দেওয়া হয়। পুলিশ খুনিদের আড়াল
করতে চাইছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।ঘটনা জানাজানি হতেই রাস্তায় টায়ার জ্বালিয়ে
অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী
সমর্থকরা। এদিন টায়ার জ্বালিয়ে
বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা।ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা আজ কারখানা ভাঙ্গচুর করে বলে অভিযোগ।বিজেপির অভিযোগ, বনগাঁর তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানও তার ভাইয়ের এই
কারখানা। তারাই ওই ব্যবসায়ীকে কলকাতা থেকে তুলে এনে
খুন করেছে বলে অভিযোগ।
খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবরোধ।

বিজেপি নেতা চন্দ্রকান্ত দাস বলেন, এই কারখানায় দীর্ঘ দিন ধরে অবৈধ্য কাজকর্ম চলে। গোপাল নামে ওই
ব্যবসায়ীকে কলকাতা থেকে তুলে এনে কারখানায় আটকে রেখে মারধর করে বেঁধে
রাখা হয়। গত রাতে বেধড়ক মারধর
করে খুন করে গলায় ফাঁস
দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
খুনিদের আড়াল করতে এলাকার কাউকে দেহ নিয়ে যাওয়ার সময় ঢুকতেদেওয়া হয়নি। আমাদের দাবি, দেহ সঠিক ভাবে ময়না তদন্ত করা হোক। অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হোক।


