বান্দোয়ানে ভোট কর্মীদের খাবার পৌঁছে ফেরার পথে ভস্মীভূত গাড়ি, চাঞ্চল্য

সাথী দাস, পুরুলিয়া, ২৬ মার্চ: বান্দোয়ানে ভোট কর্মীদের খাবার পৌঁছে ফেরার পথে ভস্মীভূত হয়ে গেল গাড়ি। বান্দোয়ানের গড়ুড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সাগা সুপুরুডি গ্রামের একটি ফাঁকা জায়গায় রাস্তার উপর রহস্যজনক ভাবে ওই টাটা ম্যাজিক গাড়িতে আগুন লেগে যায়।

স্থানীয়দের ধারনা গাড়িতে আগুন লাগানো হয়েছে। ওই গাড়িটিতে করে সেক্টরে ভোট কর্মীদের খাবার পৌঁছে ফিরে যাচ্ছিল গাড়িটি। চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়। এলাকায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়ে তদন্ত চালাচ্ছে। ঘটনায় সাগা সুপুরুডি গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *