বনগাঁর আংরাইলে ৯ অনুপ্রবেশকারীকে আটক করে  বাংলাদেশে ফেরাল বিএসএফ

সুশান্ত ঘোষ, বনগাঁ, ২০ মার্চ: চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে আসা নয় জন অনুপ্রবেশ কারীকের আটক করে বাংলাদেশে ফেরাল বিএসএফ। শনিবার দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে পতাকা বৈঠক করে বাংলাদেশে ফেরানো হয়। ঘটনাটি উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের আংরাইল এলাকায়। ধৃতরা বাংলাদেশে বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিএসএফ।

বিএসএফ সূত্রের খবর, শুক্রবার রাতে নয় জন বাংলদেশি চোরা পথে কাঁটাতার পার করে ভারতে অনুপ্রবেশ করে। সেই সময় আংরাইল বিওপির ১৫৮ নম্বর ব্যাটেলিয়ন জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। বিএসএফের জওয়ানরা তাঁদের বিওপিতে নিয়ে আসে। জেরায় ধৃতরা জানায়, কেউ কাজের উদ্দেশ্যে কেউ আবার চিকিৎসা করাতে দালাল ধরে ভারতে ঢুকে ছিল।  শনিবার সকালে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীদের সঙ্গে পতাকা বৈঠক করে, ফের বাংলাদেশ সেনা জওয়ানদের হাতে তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *