আমাদের ভারত, রায়গঞ্জ, ২৪ সেপ্টেম্বর: খুলে ফেলা হল বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিসের বোর্ড। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বিধায়ক অফিসের কর্মী নিতাই সরকার বলেন, অফিস সংস্কারের কারণে বোর্ডটি খুলে ফেলা হয়েছে। বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বাইরে রয়েছেন। তিনি জানিয়েছেন, বোর্ডটি খারাপ হয়ে যাওয়ার কারণে সেটি খুলে ফেলা হয়েছে। তবে এই ঘটনায় রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে জেলাজুড়ে।


