আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৭ ফেব্রুয়ারি:
বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের দুটি মোবাইল ফোন তাঁর অজান্তেই ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের। এই ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস।
শনিবার সকালে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে বিশ্বজিৎবাবু জানান, গত ২৪ তারিখ রাত ৮.২০টা থেকে ২৫ তারিখ সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁর ভোডাফোন ও বি এস এন এল নম্বর দুটি ব্লক হয়ে যায়৷
ফোন বন্ধ হওয়ার বিষয়ে চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিশ্বজিৎবাবু। তিনি গোপালনগর থানা ও বিএসএনএল অফিসে বিষয়টি জানিয়ে অভিযোগ করেন।
অভিযোগ রাস্তায় আসবার সময় তার উপরে আক্রমণ হতে পারতো। বিধায়কের অভিযোগ তাঁকে না জানিয়ে, অনুমতি ছাড়া তাঁর দুটো ফোন বন্ধ করে দেওয়া হয়েছিল।
ভোডাফোন এবং বি এস এন এল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানিয়েছেন একটি অন্য নম্বর থেকে ফোন করে জানানো হয়েছিল বিধায়কের ফোন হারিয়ে গেছে৷ সেই কারণেই তাঁর সিম বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও সেই বিষয়ে বিধায়ক কিছুই জানেন না।

