স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পেল বসিরহাটের শ্রমিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ ফেব্রুয়ারি: স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা মিলল, জীবন ফিরে পেলেন এক শ্রমিক। বসিরহাট এক নম্বর ব্লকের নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের নিমদাঁড়িয়া গ্রামের ঘটনা।

জানাগেছে, বছর ৪০ এর ফেরদৌস মন্ডল পেশায় রাজমিস্ত্রি, স্ত্রী তিন সন্তান বৃদ্ধ বাবা-মা নিয়ে সংসার। একমাত্র পরিবারের রোজগারে ব্যক্তি। গত ছয় সাত মাস ধরে হাড়ের দুরারোগ্য ব্যাধি নিয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী বসে যাওয়ায় জীবন-জীবিকার টান পড়েছে, সংসারে অনহার দেখা দিয়েছে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়ছিল ফেরদৌস। চিকিৎসা করার মত সামর্থ্য ছিল না দুঃস্থ পরিবারের। তাঁকে প্রথমে চিকিৎসার জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল, তারপরে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর হাঁটু ও মেরুদন্ডে অপারেশন করা হয়।তাতে খরচ হয় প্রায় সাড়ে চার লক্ষ টাকা। স্বাস্থ্য সাথীর কার্ড দেখিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেল ফেরদৌস।

ফেরদৌস এর মা আলিয়া বিবি বলেন, আমার একমাত্র ছেলেকে ফিরে পেয়ে পুনরায় বাঁচার স্বপ্ন দেখছি। বৃদ্ধা মা ও বাবা ধন্যবাদ দিয়েছে রাজ্য সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *