আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ মার্চ: বিধানসভা নির্বাচনী প্রচারের মধ্যেই ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদ জেলাতে। রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত খাঁড়েরা গ্রামে ক্যানেল পাড় এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করল সালার থানার পুলিশ। রবিবার দুপুরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১৬টি তাজা বোমা উদ্ধার করে। বোম্বস্কোয়াডে খবর দেওয়া হলে বোম্বস্কোয়াডের প্রতিনিধি দল এসে বোমা নিষ্ক্রিয় করে পুলিশ প্রশাসন।

