সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ জুন: বরাত দেওয়া বোমা গাড়িতে করে পৌঁছনোর সময় পড়লো পুলিশের হাতে ধরা। উদ্ধার হয় ব্যাগ ভর্তি বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার ইন্দাসে।
পুলিশ সূত্রে জানাগেছে, আজ সকালে পুলিশের নাকা চেকিংয়ের সময় বোমা সহ দুটি গাড়ি আটক করে পুলিশ। তার মধ্যে একটি গাড়িতে বোমা মজুত ছিল।এই ঘটনায় পুলিশ আট জনকে গ্ৰেপ্তার করেছে।
ঘটনার বিবরণে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নাকা চেকিং শুরু করে। পুলিশের কাছে খবর ছিল পাটরাই থেকে ইন্দাসে বোমা নিয়ে যাওয়া হচ্ছে। সেই সূত্রেই পুলিশ নাকা চেকিং শুরু করে। সেই সময় ইন্দাসের বাধের পাড় এলাকায় দুটি গড়ি আটক করতে ল্লাশি চালায় পুলিশ।তার মধ্যে একটি গাড়িতে বোমা মজুদ ছিল। কাদের বরাতে বোমা নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

