রক্তের ভাড়ার শূন্য, শিবির করার আবেদন কল্যাণীর জেএনএম হাসপাতালের অধ্যক্ষের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ এপ্রিল: রক্তের যোগান কম। চাহিদা মতন মিলছে না রক্ত। এই অবস্থা নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের ব্লাড ব্যাংকে।

কেউ রাত থেকে রক্তের জন্য ছুটছেন, আবার কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন ব্লাড ব্যাংকের সামনে। কিন্তু রক্তের ভাড়ার শূন্য। ফলে সমস্যায় রোগী ও রোগীর আত্মীয়রা। কেউ কেউ নিজেরাই ডোনার নিয়ে আসছেন।

নিজের প্রিয়জন চিকিৎসাধীন হাসপাতালে। চিকিৎসকরা লিখে দিয়েছেন এক্ষুনি রক্ত লাগবে। কিন্তু রক্ত কোথায়?

ব্লাড ব্যাংক জুড়ে রক্তের স্টক শূন্য।
কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার সুবিকাশ বিশ্বাস জানান, ব্লাড ক্যাম্পের সংখ্যা অনেক কম। গরম বাড়তেই রক্তের চাহিদা বাড়ে প্রতিবছর। এই অবস্থায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে একাধিক সংগঠনের কাছে ব্লাড ক্যাম্প করার আবেদন জানিয়েছেন অধ্যক্ষ। এখন যা ব্লাড স্টকে রয়েছে হয়তো আগামী দুদিন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *