সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ মার্চ: ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটাতে আজ বাঁকুড়া সম্মিলনী কলেজের আইইউএসসি, এনএসএস এবং
এনসিসির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে কয়েকজন অধ্যাপক রক্তদান করেন। শিবিরে মোট ১৩১জন রক্তদান করেন। কলেজের এনএসএস আধিকারিক ডঃ সুরজিত মজুমদার, অধ্যাপিকা সঙ্গীতা চট্টোপাধ্যায়, অধ্যাপক দেবজ্যোতি দাসের তত্ত্বাবধানে এই শিবির সম্পন্ন হয়।

এপ্রসঙ্গে এনএসএস আধিকারিক ডঃ মজুমদার জানান, শিবিরে ৩৯ জন মহিলা সহ ১৩১ জন রক্তদান করেন।শিবিরে ১৮ বর্ষীয় ছাত্র- ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল লক্ষণীয়। এদের মধ্যে এই প্রবণতার শুরু এই রক্তদান শিবির। ডঃ শান্তনু হাজরা আশা প্রকাশ করে বলেন, গরম কালে রক্তের টান পড়ে। এই শিবিরে সংগৃহীত রক্ত এই ঘাটতি অনেকটাই পূরণ করবে।

