আমাদের ভারত, আরামবাগ, ১৬ জানুয়ারি: আরামবাগের করুণাপল্লীর স্বপ্নবিলাসী যুবক যুবতীদের উদ্যোগে রক্তদান শিবির, বস্ত্রদান ও ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল। জানাগেছে, রবিবার আরামবাগ পৌরসভার করুণা পল্লীর যুবক যুবতীদের পক্ষ থেকে আরামবাগ মহকুমা হাসপাতালের থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য এই রক্তদান শিবিরের আয়োজন। তার পাশাপাশি আরামবাগ পৌরসভার অন্যান্য ওয়ার্ডের ৩০০ জন দুঃস্থ গরিবদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক দিবসীয় ব্যাট মিন্টন প্রতিযোগীতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরামবাগের বিডিও কৌশিক ব্যানার্জি, আরামবাগের বিশিষ্ট সমাজসেবী শম্ভু ঘোষ, বিশিষ্ট সাংবাদিক দেবাংশু চক্রবর্তী, মির্জা মহম্মদ তারিফ, বিশিষ্ট সমাজসেবী সফিকুল আলম, আরামবাগের মহকুমা শাসক, দুই ম্যাজিস্ট্রেট অমর্ত্য দেবনাথ, মৃত্যুঞ্জয়ী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বিশিষ্ট সমাজসেবী শম্ভু ঘোষ জানান, এই করোনা মহামারির সময়ে মির্জা মম্মদ তারিফ এই উদ্যোগ নেয় এরপর এই উদ্যোগকে আমরা গ্রহণ করি। দেখা গেছে, আরামবাগ মহকুমা হাসপাতালে যেসব ছোট ছোট অসুস্থ শিশুরা রক্তের সংকটের কারণে ভুগছে এবং আরামবাগ ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত আরামবাগবাসী।

