আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ জুন: মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। এদিনের এই রক্তদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি, এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব রায় চৌধুরী, জেলা পরিষদের সদস্য গৌরমোহন দাশঠাকুর, কোলাঘাট ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম মাঝি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এদিন মোট পুরুষ ও মহিলা সহ ৮০ জন রক্তদাতা রতদান করেন। বর্তমানে এই কোভিড সময়ে রক্তের যে ব্যাপক চাহিদা সেই লক্ষ্যকে সামনে রেখেই এই রক্তদানের আয়োজন বলে জানান উদ্যোক্তারা।


