জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ মে:
মেদিনীপুর পুরসভার অন্তর্গত ২ নং ওয়ার্ডের প্রয়াত প্রাক্তন কাউন্সিলর স্বর্গীয়া দেবী চক্রবর্তির ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বর্গীয় দেবী চক্রবর্তি স্পোর্টস
অ্যাসোসিয়েশনের পরিচালনায় শনিবার মেদিনীপুর শহরের সিপাই বাজারস্থিত দেবী চক্রবর্তি স্মৃতি ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মিলনানন্দ জী, ফাদার ভিনসেন্ট লোবো, মওলানা সেখ হাফিজুর রহমান, সমাজসেবী সুজয় হাজরা, প্রদ্যুৎ ঘোষ, বিশ্বনাথ পান্ডব, আশীষ চক্রবর্তি, মৌ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শিবিরে প্রায় ১২০ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরটি সুস্থ ভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক নির্মাল্য চক্রবর্তি।


