সবং থানার উদ্যোগে রক্তদান কর্মসূচি

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন: গ্ৰীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে আজ সবং থানার পক্ষ থেকে একটি রক্তদান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সবং থানার পুলিশ কর্মকর্তা সহ সিভিক পুলিশ এবং মহিলা পুলিশরা রক্তদান করেন। কর্মসূচির উদ্বোধন করেন খড়্গপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি।

এছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার, সিআই কৃষ্ণেন্দু হোতা, পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি, কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিকাশ ভুঁইঞা, অমল পান্ডা সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ। রক্তদান কর্মসূচিতে ৬০ জন রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *