জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুলাই: মেদিনীপুরে আলোর দিশারী জণকল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার চিকিৎসক দিবসে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের বিধাননগর মাঠে আয়োজিত রক্তদান শিবিরে আট জন মহিলা সহ মোট তিরিশ জন রক্তদান করেন।

তাদের শুভেচ্ছা জানান, সংগঠনের সম্পাদক শ্যামল ঘোষ ও সভাপতি রাজকুমার ঠাকুর। উপস্থিত ছিলেন সমাজসেবী মৌ রায়, বিশ্বজিৎ পাত্র, অসীম ধর, মণিকাঞ্চন রায়, দেবব্রত পাত্র, সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্যরা। কর্মসূচির শুরুতে বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি কিছু চারা গাছ রোপন করা হয়।


