কৃষ্ণনগর স্টেশন থেকে বন্ধ অটো চলাচল চালু করার দাবিতে বিক্ষোভ বিজেপির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ জুলাই: গত ১০ই জুলাই নবদ্বীপের তেওর খালি সাইনবোর্ড এলাকায় অটোর ধাক্কায় আহত হয় এক বালক। তারপর থেকে বন্ধ নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট থেকে কৃষ্ণনগর স্টেশনের অটো চলাচল।

প্রতিদিন অগনিত সাধারণ মানুষ থেকে তীর্থ যাত্রী যাতায়াত করে এই অটোতে। কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ ঘাট আসার অন্যতম প্রধান মাধ্যম এই অটো।
বর্তমানে ৪ দিন ধরে তা বন্ধ রয়েছে।

প্রশাসনকে অবিলম্বে এই সমস্যার সমাধান করে অটো চলাচল চালু করার দাবিতে বিক্ষোভ ও পথ সভা করে বিজেপির তরফ থেকে। বিজেপি দাবী করে, অবিলম্বে যদি অটো চালু না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা। উপস্থিত ছিলেন বিজেপির জেডপি– ২৫ এর সভাপতি, সহ সভাপতি সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *