জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলায় ফের বিজেপিতে ভাঙন। এবার ঘাটাল ব্লকের মনসুকা-১নং অঞ্চলের বরকতিপুর সংসদ ও দীর্ঘগ্ৰাম সংসদে বড়োসড়ো ভাঙ্গন বিজেপিতে। রবিবার একঝাঁক কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তূণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শংকর দোলই। শতাধিক বিজেপি কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন বলে শংকর দোলুইয়ের দাবি। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনসুকা-১ নং অঞ্চলের তৃণমূল নেতৃত্ব।

