ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে  বিজেপির  বিক্ষোভ  

মাহাতো, ঝাড়গ্রাম, ১৫ জুলাই: হেমতাবাদে দলীয় বিধায়ক খুনের প্রতিবাদে এবং  অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে  বুধবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার  প্রতিটি থানা এলাকায় পথ অবরোধ ও থানা ঘেরাও করে বিজেপি। হেমতাবাদের  বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে হত্যা করার অভিযোগে বিজেপি নেতাকর্মীরা এদিন মেদিনীপুর শহরে জেলা সভাপতি শমিত দাসের এবং ঝাড়গ্রাম শহরে সুখময় সৎপতির নেতৃত্বে বিক্ষোভ অবরোধ কর্মসূচি নেয়l

প্রতিটি থানা এলাকার মণ্ডল কমিটিগুলির পক্ষ থেকে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানানোর পাশাপাশি রাজ্যজুড়ে শাসক দলের ’হিংসার রাজনীতি’র প্রতিবাদ জানিয়ে থানাগুলিতে ডেপুটেশন দেওয়া হয়েছেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *