পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বিজেপির বিক্ষোভ, আগুন জ্বেলে, গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ

আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ১০ ডিসেম্বর: পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে আজ বিকেলে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব। ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয় এবং অন্যান্য রাজ্য নেতৃত্তের উপর আক্রমণের প্রতিবাদে এই পথ অবরোধ। রাস্তার ঘিরে কোথাও গাছের গুড়ি ফেলে কোথাও বা আগুন জ্বালিয়ে আধঘন্টা থেকে ১ ঘন্টা এই অবরোধ চলে।

ডায়মন্ডহারবারের দলীয় সভায় যাওয়ার পথে কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা এবং কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায় সহ বিজেপি নেতৃত্বের উপরে আক্রমণ করে তৃণমূল কর্মীরা, বলে অভিযোগ। এ ঘটনার প্রতিবাদে বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধে সামিল হয় বিজেপি নেতা, কর্মী এবং সমর্থকরা। কোথাও রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে, কোথাও আবার রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় কর্মী-সর্মথকরা।

তমলুক শহরের সংকরআড়া বাস ব্রীজে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বিজেপির তমলুক শহর মন্ডলের নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা।

এছাড়াও জেলার কাঁথি শহরের দীঘা বাইপাস, দীঘা, রামনগর, পটাশপুরের ২ ব্লকের মংলামাড়ো বাজার, খেজুরীর বাঁশগোড়া বাজার, হেঁড়িয়া, নন্দীগ্রাম ২ নং ব্লকের ঘোলপুকুর বাজারে, মহিষাদল, কোলাঘাটের দেউলিয়া বাজারের ৬ নম্বর জাতীয় সড়ক সহ একাধিক জায়গায় পথ অবরোধ করা হয়।

বিজেপির এই পথ অবরোধের ফলে কলাকাত-মুম্বাই ৬নং জাতীয় সড়ক, ১১৬বি দীঘা-নন্দকুমার জাতীয় সড়ক সহ জেলার অনেক রাস্তাতেই যানচলাচল স্তব্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *