বাংলাদেশে দুর্গাপ্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে বিজেপির মিছিল হুগলিতে

আমাদের ভারত, হুগলি, ১৮ অক্টোবর: বাংলাদেশে দুর্গাপ্রতিমা ভাঙ্গচুর এবং হিন্দুদের উপর আক্রামণের প্রতিবাদে সোমবার সোচ্চার হলেন বিজেপির হুগলি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতা কর্মীরা।

এদিন বিজেপির হুগলি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার তরফে পৃথক পৃথক দুটি বড় মিছিল বার করা হয়। দুটি মিছিলেই জনসংখ্যা ছিল চোখে পড়ার মতন। গোটা মিছিলে নেতৃত্ব দেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বোস। সঙ্গে হাজির ছিলেন, দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। এদিন শ্রীরামপুরের মিছিলটি শুরু হয় দলীয় কার্যালয়ের পাশ থেকে এরপর শ্রীরামপুর এসডিও অফিসে গিয়ে ডেপুটেশন দিয়ে কার্যক্রম শেষ হয়।

অন্যদিকে হুগলি বিজেপির তরফে একটি বড় মিছিল করা হয়। বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে হুগলি জেলা শাসকের কার্যালয় পর্যন্ত যায়।

বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বোস বলেন, পুজোর শেষ কয়েক দিন ধরে বাংলাদেশে যেভাবে দুষ্কৃতীদের দ্বারা দুর্গাপ্রতিমা ভাঙ্গচুর ও সনাতনীরা আক্রান্ত হয়েছেন তা খুব উদ্বেগের বিষয়। আমরা দাবি জানাচ্ছি, অবলম্বে এই অত্যাচার বন্ধ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *