সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ জুলাই: রাজ্যজুড়ে নারী নির্যাতন ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্দেশ্য প্রণোদিত ভাবে হিন্দুদের বিদ্রুপ করার প্রতিবাদে আজ বাঁকুড়া বিজেপির পক্ষ থেকে সদর থানায় বিক্ষোভ দেখানো হয় এবং সদর থানার আইসির হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিলাদ্রি দানা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তা সত্বেও রাজ্যজুড়ে মহিলা নির্যাতন বেড়েই চলছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে দিদির দুধেল গাই হিসেবে পরিচিত এক বিশেষ সম্প্রদায়ের মানুষ এই কাজে লিপ্ত, আর মুখ্যমন্ত্রী নির্লিপ্ত। মুখ্যমন্ত্রীর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম হিন্দুদের বিদ্রুপ করছেন, অমুসলিমদের ইসলামে দীক্ষিত করার মতো কথা বলে হিন্দু ধর্মের অবমাননা করছেন। মুখ্যমন্ত্রী নিশ্চুপ।এরই প্রতিবাদে আজ থানা ঘেরাও করে স্মারকলিপি পেশ করা হলো।


