স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে জলপাইগুড়িতে জাতীয় পতাকা বিলি বিজেপির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ আগস্ট: দেশের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘হর ঘর তিরঙ্গা’ বার্তা নিয়ে জলপাইগুড়ির রাস্তায় নামল ভারতীয় জনতা পার্টির একাংশ নেতা কর্মী। শহরে পথ চলতি টোটো চালক, সাধারণ মানুষের পাশাপাশি রাস্তায় দেখা হওয়া সেনাদের হাতে দেশের জাতীয় পতাকা তুলে দিলেন বিজেপি নেতা কর্মীরা। শহরের বড় পোস্ট অফিসের পাশাপাশি বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা বিলি করার উদ্যোগ গ্রহণ করা হয় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মধ্য দিয়ে।

সকলকে বাড়িতে ১৩-১৫ অগস্ট পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করার বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। বিজেপি নেতা অলোক চক্রবর্তি বলেন, “ট্র‍াফিক পুলিশ ও সিভিক পুলিশ ছাড়াও আগামী প্রজন্মের শিশু যারা জাতীয় পতাকাকে বহন করবে তাদের হাতে অমৃত মহোৎসবকে কেন্দ্র করে হর ঘর তিরঙ্গা’র বার্তা তুলে দেওয়া হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *