কেশপুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙ্গচুর, আক্রান্ত সংবাদমাধ্যমের কর্মীরা, অভিযোগ তৃমূলের দিকে

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল:
দ্বিতীয় দফার নির্বাচনের সকাল থেকে কার্যত উত্তেজনার ছবি উঠে আসছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রে। এবার আক্রান্ত হলেন বিজেপির প্রার্থী। তাঁর গাড়ি ভাঙ্গচুর করা হয়। প্রার্থী সহ আক্রান্ত সংবাদমাধ্যমের কর্মীরা। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কেশপুরের গুণহারা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশবাহিনী। গ্রেফতার করা হয় ১৭ জনকে। তবে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থীর কোনও খোঁজ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *