আমাদের ভারত, ব্যারাকপুর, ১ এপ্রিল: ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে নিজের মনোনয়নপত্র জমা দিলেন উত্তর ২৪ পরগনার খড়দহের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। মনোনয়নপত্র জমা দিতে এসে শীলভদ্র দত্ত বলেন, খড়দহের মানুষের পাশে দাঁড়িয়ে পানীয় জল, নিকাশি, যানজট, ফ্লাই ওভার নির্মাণের কাজ করতে চাই। নাগরিকদের জীবনযাত্রার মান, পরিকাঠামোর উন্নয়ন ঘটানো একমাত্র লক্ষ্য । নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছি, ২ মে জয়ী হয়ে ময়দান থেকে বেরোব।

