আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ জুন: নিউ ব্যারাকপুরের বিলকান্দার গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত কারখানর মালিককে গ্রেপ্তার করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। ২৬ মে গভীর রাতে লাগা ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছিল ওই গেঞ্জি কারখানা সহ একটি ওষুধের গোডাউন। সেই সঙ্গে ওই অগ্নিকান্ডের ঘটনায় ওই কারখানার ৪ কর্মী ভেতরে আটকে পড়ে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসলে ওই কারখানার শিড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ৪ কর্মীর মৃত লদেহ মেলে। এই ঘটনার পর থেকেই পলাতক ছিল গেঞ্জি কারখানার মালিক অজয় লক্কর। অজয়বাবুর বিরুদ্ধে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। দমকল বিভাগ ও নিহত কর্মীদের পরিবারের তরফ থেকেও অভিযোগ দায়ের করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে নিউ ব্যারাকপুর থানার পুলিশ ঝাড়খন্ড থেকে গ্রেফতার করে ওই গেঞ্জি কারখানার মালিক অজয় লক্করকে। বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর স্পেশাল জাজেস কোর্টে বিচারক নীলাঞ্জন মৌলিকের এজলাসে তোলা হয় অভিযুক্ত অজয়
লক্করকে।
নিউ ব্যারাকপুর থানা আদালতে ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়ে আর্জি জানায় কিন্তু আদালত তাকে এক দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অজয় লক্করের বিরুদ্ধে কেস নাম্বার ২৩১/২১, আন্ডার পি এস
৩০৪/২৮৬/১৮৮আই পি সি,২৬ও৩০ ফায়ার সার্ভিস অ্যাক্ট , ৫১নং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এ অভিযোগ দায়ের করা হয়েছে।

