পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ভূমিকার প্রতিবাদে পুরুলিয়ায় সাইকেল মিছিল কংগ্রেসের

সাথী দাস, পুরুলিয়া, ১৫ জুলাই: পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করল পুরুলিয়া জেলা কংগ্রেস। দুই সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতির অভিযোগ ও প্রতিবাদ করে পুরুলিয়ায় সাইকেল মিছিল করল কংগ্রেস। আজ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি চেপে ও সাইকেল মিছিল করে পুরুলিয়া শহর পরিক্রমা করে তারা।

এদিন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর নেতৃত্বে পুরুলিয়া শহরের সাহেববাঁধ মোড়ে দলীয় কার্যালয়ে জমায়েত হন নেতাকর্মী সমর্থকরা। সেখান থেকে মিছিল শুরু হয়ে শহরের একাংশ পরিক্রমা করে ট্যাক্সি স্ট্যান্ডে শেষ হয় মিছিলটি। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ অন্যান্যরা।

নেপাল মাহাতোর অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েনে পেট্রোপণ্য ও গ্যাসের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থাকার সময় সাধারণ মানুষের উপর এইভাবে বোঝা চাপিয়ে দেয়নি। এখন কেন্দ্র যেন ব্যবসাদার। আর রাজ্য শরিক। ক্রেতা সাধারণ মানুষ। করোনাকালে অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই জেলাজুড়ে লাগাতার আন্দোলনে করব আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *