রামগড়ে আদিবাসী দিবস পালনে ভারতী ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ আগস্ট: মঙ্গলবার বিজেপি নেত্রী ভারতী ঘোষের উদ্যোগে ঝাড়গ্রামের রামগড়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের শুরুতে নৃত্যরত আদিবাসী মহিলারা সাংসদ কুনার হেমব্রম ও ভারতী ঘোষ সহ অন্যান্যদের আদিবাসী প্রথায় স্বাগত জানিয়ে বরণ করেন। সাংসদ ও বিজেপি নেত্রী এদিনের অনুষ্ঠানে আদিবাসী সমাজের সংগ্রামী জননেতাদের স্মরণে প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সিধু কানু বিরসা মুন্ডা সহ আদিবাসী সাঁওতাল সমাজের বীরপুরুষদের অবদান প্রসঙ্গে বিস্তারিত আলোকপাত করেন।

এদিন বেলপাহাড়ির চাকাডোবা ও রামগড় এলাকায় অন্য একটি দলের পক্ষ থেকে দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাই গন্ডগোলের আশঙ্কায় সভা করার ক্ষেত্রে দুটি জায়গাতেই প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শুধু চাকাডোবাতেই নিষেধাজ্ঞা বহাল রেখে ১৪৪ ধারা জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *