সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বেলদায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ভারতীয় জনতা মহিলা মোর্চার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করল ভারতীয় জনতা মহিলা মোর্চা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদাতে এই মিছিল ও সভার আয়োজন করা হয়। এদিন বেলদা বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে বেলদা কেশিয়াড়ি মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভা থেকে তৃণমূল সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সহ সভানেত্রী অন্তরা ভট্টাচার্য, জেলার মহিলা মোর্চার সভানেত্রী উমা বিশ্বাস। জেলা সভাপতি তাপস মিশ্র, নারায়নগড় মধ্যমন্ডলের সভাপতি সমীরণ বাড়ুই সহ অনান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *