ঘাটালের প্লাবিত এলাকার মানুষদের রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ঘাটালের প্লাবিত এলাকার মানুষদের রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এই বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বিশেষ উদ্যোগ নিয়েছেন। প্রতিদিন প্রায় আট হাজার জলবন্দি মানুষদের নৌকোয় করে খাবার পৌঁছে দিচ্ছে সংঘ। পাশাপাশি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদেরও রান্না করা খাবার দেওয়া হচ্ছে। বলরামপুর, শ্রীরামপুর, মনসুকা, গঙ্গাপ্রসাদ সহ বিভিন্ন প্রান্তিক প্লাবিত এলাকায় ভারত সেবাশ্রম সংঘ আর্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে রান্না করা খাবার।

ক্যাম্প ইনচার্জ স্বামী সুরেশানান্দজি মহারাজ জানান, আমরা কলকাতা থেকে এসেছি। এখানে ত্রাণ দেওয়ার বিষয়ে তিনি ঘাটালের মহকুমা শাসকের উদ্যেগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, কয়েকদিন ধরেই আমরা রিলিফ করছি, প্রথমে চিঁড়ে, গুড়, মুড়ি দেওয়া হয়েছে। আমরা প্রতিদিন রান্না করা খাবার দিচ্ছি। খিচুড়ির মধ্যে আলু সোয়াবিন দেওয়া আছে। একটা কড়াইতে এক কুইন্টাল চাল রান্না হচ্ছে। এরকম দুটো কড়াই আছে। মহারাজরা এসেছেন জম্বু, কলকাতা, মেদিনীপুর নয়াগ্রাম থেকে।

এছাড়াও সংঘর হিন্দু মিলন মন্দিরের অস্থায়ী সম্পাদক এবং অন্যতম কর্মকর্তা গণেশ চন্দ্র বেরা বলেন, আমাদের ক্যাম্প এখনো বেশ কিছু দিন চলবে। আর্ত মানুষদের যে খাবার দেওয়া হচ্ছে তার মধ্যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন যাতে থাকে সেদিকে আমরা নজর দিচ্ছি। শনিবার গঙ্গাপ্রসাদ এলাকায় প্রায় আট হাজার মানুষকে রান্না করা খাবার দেয় ভারত সেবাশ্রম সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *