আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ অক্টোবর: পুজোর আগে ৫ জন ছিনতাই বাজকে গ্রেপ্তার করে বড় সাফল্য পেল বেলঘরিয়া থানার পুলিশ। শুক্রবার রাতে বেলঘড়িয়া থানা অঞ্চলে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সূত্রের খবর, শুক্রবার দুই ব্যক্তি বাইকে করে বেলঘরিয়া যাচ্ছিল। সেই সময় বেলঘরিয়া ৩ নম্বর লেভেল ক্রসিংয়ের কাছে এক দল দুষ্কৃতী স্বশস্ত্র অবস্থায় বাইকে থাকা যুবকদের থামায়। অস্ত্র দেখিয়ে ওই যুবকদের মধ্যে এক জনের কাছ থেকে সর্বস্ব লুট করে। এরপর দুষ্কৃতীরা পালিয়ে গেলে ওই দুই যুবক বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্তে নেমে আক্রান্ত দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তির কথাতে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। তাকে বারবার জিজ্ঞেসা করা হলে ডাকাতি করতে আসা দুষ্কৃতীদের সে বিহার থেকে এনেছে বলে স্বীকার করে নেয়।

বেলঘড়িয়া থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলে তাকে জিজ্ঞাসাবাদ করে দমদম থানা অঞ্চল থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটে পিস্তলসহ ২৫ রাউন্ড গুলি নগদ ৩২ হাজার টাকা সহ একটি বাইক। আজ তাদের ব্যারাকপুর আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি অজয় ঠাকুর আজ সাংবাদিক সম্মেলন করে সমস্ত বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “বিহার থেকে দুষ্কৃতিদের আনা হয়েছিল, এরা একটি চেন ও নগদ ৩২ হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। তবে আমাদের পুলিশ প্রশাসন কাছে এটা অনেক বড় সাফল্য।”

