“খুব শীঘ্রই ব্যারাকপুর ও কল্যাণী এক্সপ্রেসওয়েকে সিসিটিভি ক্যামেরার নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হবে”, বললেন বিধায়ক রাজ চক্রবর্তী

আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ মে: ব্যারাকপুরের বাসিন্দাদের আরো নিরাপত্তা দিতে তাদের বিপদে আপদে দ্রুত পৌঁছে যেতে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত আরো একটি নতুন থানার উদ্বোধন হলো আজ।
দিন যতই যাচ্ছে লোক সংখ্যা বাড়ছে আর তার সাথেই বাড়ছে অপরাধ। তা নিয়ন্ত্রনে আনতে এক গুচ্ছ ব্যবস্থা নিতে চলেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যারাকপুর শিল্পাঞ্চল তথা কল্যাণী এক্সপ্রেসওয়েকে আরো নিরাপদ করতে দেড় কোটি টাকা ব্যায় করে সিসিটিভি ক্যামেরার নিরাপত্তায় মুড়ে ফেলার পরিকল্পনা রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। সেই সঙ্গে মানুষকে দ্রুত পরিষেবা দিতে আজ উদ্বোধন হলো আরো একটি নতুন থানার।

রাজ্য সরকারের পরিকল্পনায় ছিল বড় থানা এলাকাকে ছোট করে মানুষের কাছে আরো পরিষেবা গুলো যাতে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়। সেই লক্ষ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনার আটটি নতুন থানার উদ্বোধন করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা আজ আটটি থানার শেষ থানাটি উদ্বোধন হলো ব্যারাকপুর হাই রোডের পাশে কুন্ডু মোড়ে। দুটি পঞ্চায়েত মোহনপুর এবং শিউলি পঞ্চায়েতকে নিয়ে আজ উদ্বোধন হলো মোহনপুর থানা।

নতুন থানার উদ্বোধনে এসে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে নিরাপত্তা দিতে এখানকার বাসিন্দাদের আরো নিরাপদ করতে একগুচ্ছ পারিকল্পনার কথা শোনালেন বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি এদিন তিনি বলেন, “ব্যারাকপুর শিল্পাঞ্চলে জনসংখ্যা বেড়ে গেছে আগের থেকে অনেকটা, সেই সঙ্গে বাড়ছে মানুষের কাজ কর্ম। এমন ক্ষেত্রে মানুষকে আরো ভালো পরিসেবা দেওয়া পুলিশ প্রশাসনের কাজ। আর সেই লক্ষ্যে পৌঁছাতে ব্যারাকপুর কমিশনারেটের থানাগুলিকে ভাঙা হচ্ছে। বিপদে আপদে পুলিশই বড় ভরসা, আর তাই পুলিশ যাতে যে কোনো জায়গায় দ্রুত পৌঁছাতে পারে তাই থানাগুলি ভেঙে নতুন থানা গড়া হচ্ছে। আগামী দিনে ব্যারাকপুরের মানুষকে আরো বেশি সুরক্ষিত করতে বিভিন্ন জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর চিন্তা ভাবনা চলছে, সেই সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পুলিশি নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *