মেদিনীপুরে আজাদি-কা-অমৃত-মহোৎসব পালন ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৩১ জুলাই: ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ মেদিনীপুরে আজাদি-কা-অমৃত-মহোৎসব পালন করল ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকা ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি। মেদিনীপুরে সংস্থার কার্যালয়ের অমৃত কালকে স্মরণে রেখে সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অমৃত মহোৎসব উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পথ পরিক্রমা করে। সেসেখান থেকে পথ চলতি মানুষকে গাছের চারা বিতরণ করা হয়।

সংস্থার হাওড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার নির্মল চন্দ্র মন্ডল জানান, দেশের স্বাধীনতার শততম বর্ষ ২০৪৭ সালের মধ্যে সমস্ত ভারতবাসীকে বিমা সুরক্ষার আওতাভুক্ত করাই দেশের সরকারের প্রধান লক্ষ্য, সেই লক্ষ্যেই তারা কাজ করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *