স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ মার্চ:
আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের ভোট দানে উৎসাহিত করতে নদিয়া জেলা নির্বাচন দপ্তর সচেতনতামূলক প্রচার শুরু করেছেন। বাউলের সুরে ভোটদানে অহ্বান জানানো হচ্ছে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের লিটারেসি ক্লাবগুলি কুইজ প্রতিযোগিতা ও নাটকের মাধ্যমে প্রচার সহ নানাবিধ প্রচারের সূচনা হয়।

এ বিষয়ে নদিয়ার জেলাশাসক পার্থ ঘোষ বলেন, সাধারণ মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করে তোলার জন্য নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলার ভোটের আইকন শিবানী ঘোষ সঙ্গীত পরিবেশন করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নদিয়ার অতিরিক্ত জেলা শাসক শেখর সেন প্রমুখ।


