জে মাহাতো, মেদিনীপুর, ২১ মার্চ: শনিবার রাতে চন্দ্রকোনা বিধানসভা অন্তর্গত পারুলিয়া গ্রামে বিজেপি কর্মীরা পতাকা বাঁধতে গেলে একদল দুষ্কৃতী তাদের আক্রমন করে, কর্মীদের বেধড়ক মারধর করে। অভিযোগের তীর তৃনমূলের দিকেই।

এক বিজেপি কর্মী অভিযোগ করে বলেন, স্থানীয় তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই বাইরে থেকে লোক আনিয়ে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী শিবরাম দাস।
আহত বিজেপি কর্মীদের সাথে দেখা করে সমবেদনা জানালেন তিনি। এলাকায় সৃষ্টি হয়েছে চাপাউত্তেজনা।

