মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীর জনসভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলা

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৭ ফেব্রুয়ারি: বড়ঞাঁ বিধানসভার অন্তর্গত আন্দি গ্রামে বিজেপির জনসভা আয়োজন করা হয় শুক্রবার বিকেলে। শুক্রবার সন্ধ্যায় সেই জনসভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর দুষ্কৃতিরা হামলা চালায় বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বড়ঞাঁ থানার অন্তর্গত মজলিশপুরে। ঘটনা জেরে জখম হয়েছেন প্রায় দশজন।

জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় বড়ঞাঁ থানার আন্দি গ্রামের জনসভা থেকে ফিরছিলেন বড়ঞাঁ থানার মারুট গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা। ফেরার পথে মজলিশপুরে দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা ট্রাক্টর ও মটর বাইকে করে ফিরছিলেন।তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে বিজেপির অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন প্রায় দশজন। আহতদের উদ্ধার করে কান্দরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *