অসুস্থ মহিলাকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতা  কেশপুরের স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ নভেম্বর: অসুস্থতার কারণে হাঁটাচলা বন্ধ হয়ে যাওয়া এক মহিলাকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করল কেশপুর ব্লকের  স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি।

দু’বছর আগে স্ট্রোক হওয়ার পর চলাফেরার ক্ষমতা হারিয়েছেন কেশপুর ব্লকের মুগবসান গ্রামের বাসিন্দা সাবিয়া বিবি। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করিয়েও লাভ হয়নি।

স্বামী সেখ নেজাম আলী সামান্য ব্যবসা করে সংসার চালান। কিন্তু জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসাও ঠিক মত করাতে পারছেন না। চলাফেরা করার ক্ষমতা হারানো এই রাবিয়া বিবিকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করা হয়েছে। 

মহিলার স্বামী সেখ নেজাম আলী বলেন, অর্থের অভাবে স্ত্রীকে হুইল চেয়ার কিনে দিতে পারিনি। টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির দেওয়া হুইল চেয়ারের সাহায্য সে এখন বাড়ির বাইরে যেতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *