নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ১৭ মে:
প্রয়োজনে আমাকে গ্রেফতার করুন। নিজাম প্যালেসে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের উদ্দেশ্যে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সহকর্মীদের গ্রেপ্তারের খবর পেতেই তিনি সিবিআই দপ্তরে হাজির হন।
উল্লেখ্য, আজ সকালে নারদ কান্ডে গ্রেপ্তার করতে আসরে নামেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সকালে চেতলায় রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে আধাসেনা দিয়ে ঘিরে দেওয়া হয়। কেউ কিছু বোঝার আগেই গোয়েন্দারা সোজা ফিরহাদ হাকিমের ঘরে প্রবেশ করেন। তারপর সোজা ঘুম থেকে তুলে তাঁকে গ্রেফতার করা হয়। তৃণমূলের আর এক প্রভাবশালী নেতা মদন মিত্র এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় শোভন চ্যাটার্জিকে।
গ্রেফতারের খবর পেয়ে সিবিআই দপ্তর গিয়ে তদন্ত কারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। কিন্তুু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তদন্ত কারীরা কথা বলতে চাননি বলে সূত্রের খবর। কথা বলতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর তিনি বলেন, প্রতিহিংসার জন্য গ্রেপ্তার করা হয়েছে। প্রতিহিংসা করতে হলে আগে আমাকে গ্রেফতার করুন। মুখ্যমন্ত্রী যখন এই অভিযোগ করেছিলেন ঠিক অন্যদিকে তখনই গ্রেপ্তার হওয়া ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট মেমোতে সই করিয়ে নেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি নিজাম প্যালেস উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, আমি সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথমে কথা বলব। আইনজীবী হিসেবে আমি কথা বলতেই পারি। এই অধিকার আমার রয়েছে। তারপর আদালতেই যা বলার বলবো বলে জানিয়েছেন কল্যাণ ব্যানার্জি।
মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই রয়েছেন। এরপর সেখানে যায় তৃণমূল কংগ্রেস করমীরা। সেখেনে তারা তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। জলের বোতল, ইটও ছোঁড়া হচ্ছে।

