অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৮ অক্টোবর: কালী পুজোর আগে বেআইনি শব্দবাজির কারবার রুখতে বড়সড় পদক্ষেপ নিল গোপীবল্লভপুর থানা। সাধারণ ক্রেতা সেজে আতসবাজির দোকানে অভিযান চালাল পুলিশ। উদ্ধার বেশ কিছু শব্দবাজি সঙ্গে শব্দবাজির বিক্রির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি।

জানা গেছে, বেআইনি শব্দাবাজির কারবার রুখতে ঝাড়গ্ৰাম জেলা পুলিশের নির্দেশে জেলার প্রতিটি থানা তৎপর হয়েছে। সেই মতো মঙ্গলবার সকালে গোপীবল্লভপুর থানার আইসির নির্দেশ মতো থানার এএসআই স্বদেশ প্রামাণিক সাধারণ ক্রেতা সেজে কয়েকটি দোকানে হানা দেন।

পুলিশের তরফে জানা গেছে, কালীপুজোর মরসুমে সাধারণত গোপীবল্লভপুর বাজার এলাকায় ব্যাপক পরিমাণে বিক্রি হয় বেআইনি শব্দবাজি। সেই বেআইনি কারবার রুখতে পুলিশের এই পদক্ষেপ।

