সেনা প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হতে পারে শ্রীমদ্ভগবদ্গীতা ও কৌটিল্যের অর্থশাস্ত্র

আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: এবার
সেনা প্রশিক্ষণের পাঠক্রমে শ্রীমদ্ভগবদ্গীতা ও কৌটিল্যের অর্থশাস্ত্র অন্তর্ভুক্ত হতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতা ও কৌটিল্যের অর্থশাস্ত্রের মতো প্রাচীন ও ঐতিহ্যবাহী ভারতীয় গ্রন্থগুলিকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট।

সেকেন্দ্রাবাদের সেনা অনুশীলন কেন্দ্রটিতে সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীর শীর্ষ অফিসারদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। সেনা তরফের মনে করা হচ্ছে বাহিনীকে নেতৃত্ব দানের জন্য যে কূটনৈতিক ভাবনা, যুদ্ধকৌশল, দল পরিচালনার ক্ষমতা ও দক্ষতার প্রয়োজন হয় তার ব্যাখ্যা এই দুই গ্রন্থে রয়েছে। প্রাচীন হলেও বর্তমান সময়ের নিরিখেও এই গ্রন্থের যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে বলে তারা মনে করছেন। তাই এই বিষয়গুলো যদি সেনা প্রশিক্ষণের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা যায় তাহলে বাহিনীর দক্ষতা বৃদ্ধি পাবে।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই সামরিক সরঞ্জাম থেকে শুরু করে সংস্কৃতি সবক্ষেত্রে প্রতিরক্ষা বাহিনীর ভারতীয়করণ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামরিক অস্ত্র তৈরির ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির উপর বেশি করে জোর দেওয়া হয়েছে। এই পদক্ষেপও তার অন্তর্ভুক্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *