যোগ ইসলাম ধর্মের শিরক! সোশ্যাল মিডিয়ায় যোগাসন বিরোধী বার্তা ইসলামিক কট্টরপন্থীদের

আমাদের ভারত, ২২ জুন: ২১ জুন যখন বিশ্বের বহু দেশে উৎসাহের সাথে যোগ দিবস পালিত হচ্ছে তখন এই দিনটিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে কট্টরপন্থীদের বিরোধিতায়। শুধু বিতর্কই নয় এই দিনটিকে পালন করতেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে ইসলাম অবমাননার জন্য যোগ দিবস পালিত হচ্ছে।

মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে যোগ দিবস উপলক্ষ্যে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন কিন্তু সমস্ত পরিকল্পনা সেখানে বানচাল হয়ে যায় কট্টরপন্থীদের বিক্ষোভে। বিক্ষোভকারীদের দাবি, যোগাভ্যাস বন্ধ করতে হবে। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেখানে। কট্টরপন্থীদের বক্তব্য ইসলামিক বিশ্বাস অনুযায়ী যোগাসন হল ইসলাম ধর্মের শিরক। ইসলাম ধর্মের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। ইসলাম ধর্ম অনুযায়ী কোনো পূজা বা উপাসনা করা নিষিদ্ধ বলে মনে করা হয়। আর যোগাসনের ক্ষেত্রে সূর্যের উপাসনা করা হয়। আর এই বিষয়টিকে কেন্দ্র করে কট্টরপন্থীরা বিতর্ক তৈরি করে। টুইট বার্তার মাধ্যমে কট্টরপন্থীরা জানিয়েছেন, শিরক বলতে বোঝায় অংশীদারি করা। কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ কিংবা সহযোগী করা। ইসলাম ধর্ম অনুযায়ী যা গুরুতর অপরাধ।

বিশ্বের প্রায় ১৭৭টি দেশ যখন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করছে, তখন সোশ্যাল মিডিয়া জুড়ে ইসলামপন্থীরা যোগ সম্পর্কে নানান ধরনের কু-মন্তব্য করেছেন। টুইট বার্তার মাধ্যমে বহু কট্টরপন্থী লিখেছেন যোগ হল শিরক এবং যোগ ইসলাম নয়। ইসলামপন্থীরা এই যোগ অভ্যাস অনুসরণ না করার জন্য বার্তা দিয়েছেন।

মালদ্বীপে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের সময় বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে একাধিক ইসলামপন্থীরা টুইটারে লিখেছেন, “যোগ ব্যায়াম শিরক এবং ইসলামকে অবমাননা করার জন্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। সে দেশের ইসলামপন্থীরা ভারতীয় হাই কমিশন দ্বারা আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করেন। নানা ভাবে প্রচার করার চেষ্টা করেন যোগ ইসলাম বিরোধী”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *