বলরামপুরে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ্যে

সাথী দাস, পুরুলিয়া, ৮ মার্চ: নির্বাচনের মুখে বলরামপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। এই কেন্দ্রে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বিজেপির জেলা পরিষদের প্রবীণ সদস্য গোপীনাথ গোস্বামী। আজ তিনি পুরুলিয়া জেলা সদরে এসে দলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন।  ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে জেলা পরিষদে নির্বাচিত হন। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই বিভিন্ন বিধানসভা এলাকায় বিজেপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। বলরামপুরে তা তীব্র আকার ধারণ করে আজ। দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে লড়াই করবেন গোপীনাথ গোস্বামী। বিজেপির মনোনীত প্রার্থী বানেশ্বর মাহাতোকে মেনে নিতে পারছেন না বলরামপুরের বিজেপি নেতা কর্মীরা, বলে দাবি গোপীনাথ গোস্বামীর।

বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন। তিনি বলেন,”বিষয়টি সবার সঙ্গে বসে আলোচনা করে মেটানো হবে। আমাদের লক্ষ্য রাজ্য থেকে তৃণমূলের ক্ষমতার অপসারণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *