আমাদের ভারত, মালদা, ২০ ডিসেম্বর: আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভুতনি থানার আলাদিয়া ধিনতলা এলাকায়। মৃত বৃদ্ধার নাম মহামনি মন্ডল বয়স (৮৭) বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে মালদায় প্রচন্ড ঠান্ডা পড়েছে। আর তার জেরেই ওই বৃদ্ধা নিজের বাড়িতে গতকাল রাতে সময় আগুন পোহাচ্ছিলেন ছিলেন। রাতে হঠাৎই আগুন ‘তাপাতে’ গিয়ে তার সারা শরীরে আগুন লেগে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটি এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যায় মানিকচক গ্রামীণ হাসপাতাল। সেখানে অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন আজ ভোররাতে মৃত্যু হয় ঐ বৃদ্ধার।
মৃত বৃদ্ধার ছেলে হরিমোহন মন্ডল জানান, আমার মা প্রচন্ড ঠান্ডার কারণে গতকালকে আগুন তাপাতে গিয়ে আগুনে পুড়ে যায়। আমরা মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয় আমার মায়ের।

