আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মার্চ: খড়গপুর শহরের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে আজ রবিবার সন্ধ্যেয় একটি রোড শো করেন অমিত শাহ। বিজেপি প্রার্থী অভিনেতা হিরণকে সঙ্গে নিয়ে খড়্গপুর শহরে বিশাল রোড শোতে খড়্গপুরবাসীর বাঁধভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মহিলারা শঙ্খধ্বনি এবং ফুল দিয়ে অমিত শাহ এবং প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের অভিনন্দন জানান। এদিনের রোড শোতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ। সন্ধ্যের সময় খড়্গপুরে বিজেপির রোড শোতে জনতার ঢল নামে। আগামীকাল সোমবার ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস ময়দান মাঠে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন অমিত শাহ।


