করোনা সন্দেহে সবাই মুখ ফিরিয়ে নিলেও বৃদ্ধার পাশে দাঁড়ালেন ২ সিভিক ভলান্টিয়ার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ নভেম্বর: বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার টাকি থুবা মোড়ে বছর সত্তরের এক বৃদ্ধা শীতের সকালে পড়েছিলেন। পথচলতি মানুষ একবার উঁকি মেরে মুখ ঘুরিয়ে নিজেদের গন্তব্যে যাওয়ার ব্যস্ততা। কেউ করোনা সন্দেহ করে বৃদ্ধার দিকে এগিয়ে আসেনি।

কিন্তু হাসনাবাদ থানার ট্রাফিক গার্ডের দুই সিভিক ভলান্টিয়ার পল্টু দাস ও সনাতন সরকার এড়াতে পারল না। তাকে তুলে নিয়ে গিয়ে গাড়ি করে টাকি গ্রামীণ হাসপাতলে ভর্তি করলেন। একদিকে তার চিকিৎসার সবরকম দায়িত্ব, পাশাপাশি খাবারের বন্দোবস্ত করলেন। ফের একবার মানবিক দৃশ্যের সাক্ষী রইল টাকি শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *